এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

মাটির নিচে গ্যাসের হদিস! রান্নাবান্নায় ব্যস্ত গ্রামবাসী!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১৮:২১
মাটির নিচে গ্যাসের হদিস! রান্নাবান্নায় ব্যস্ত গ্রামবাসী!

শেরপুরের নালিতাবাড়ীতে পাইপ বসাতে গিয়ে মিলেছে গ্যাসের সন্ধান।  ওই গ্যাস দিয়ে রান্নার কাজ চালাচ্ছেন স্থানীয়রা। 

সম্প্রতি উপজেলার রুপনারায়ন কুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বাড়ির মালিক ও জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে গ্যাস বের হলেও খোঁজ নেয়নি প্রশাসনের কেউ।  উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর পাঠানোসহ ভিডিও ফুটেজ পাঠালেও কোনো খোঁজ নেননি তিনি। 

জানা গেছে, ওই গ্রামের কৃষক নূর মোহাম্মদ কয়েকদিন আগে পানীয় জলের জন্য সাব-মার্সিবল বোরিং শুরু করেন।  ৪০ ফুট অতিক্রম করার পর মাটির গভীর থেকে চাপ দেখা দেয়।  এ সময় বোরিংয়ের পাইপ বারবার উপর দিকে উঠে আসতে চায় এবং পাইপ দিয়ে উপচে পানি উঠতে থাকে।  এতে মিস্ত্রিরা বোরিং করতে ব্যর্থ হয়ে প্রায় বিশ ফুট দূরে আরও একটি বোরিং শুরু করেন।  কিন্তু এতেও ঘটে বিপত্তি।  ফলে দ্বিতীয় বোরিংটির কাজ বন্ধ রেখে আরও প্রায় বিশ ফুট দূরত্বে তৃতীয় বোরিং শুরু করেন।  এখানেও ঘটে বিপত্তি।   বুদবুদ শব্দে প্রাকৃতিক গ্যাসের চাপ অনুভব হয়, পাইপ উপরে উঠে আসতে চায় এবং ফিনকি দিয়ে পানি উঠতে শুরু করে।  পরে বাড়ির পূর্বদিকে আরও একটি বোরিং সম্পন্ন করা হয় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।

বাড়ির মালিক নূর মোহাম্মদ জানান, বোরিংয়ের গর্ত দিয়ে বুদবুদ শব্দে পানির সঙ্গে বাতাস বের হচ্ছে।  এতে আগুন দিয়ে ভাত রান্না করা যাচ্ছে।  

তিনি বলেন, "খাবার পানির জন্য বোরিং করতে গিয়ে পাওয়া গেছে গ্যাসের সন্ধান।  ফলে পানীয় জলের ও বোরিংটি চতুর্থ বারের মতো স্থানান্তর করতে হয়েছে।  প্রাকৃতিকভাবে সৃষ্ট এ গ্যাসের চাপ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। "

উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের যুবদলের সভাপতি সোহেল রানা বলেন, "পশ্চিম গাছগড়া গ্রামে গ্যাসের মজুদ পাওয়া গেছে।  তবে কি পরিমাণ গ্যাস মজুদ আছে তা নিরূপণ করতে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। "

ইউপি সদস্য হযরত আলী জানান, সাব-মার্সিবলের বোরিং থেকে গ্যাস বের হচ্ছে।  এর আগেও কয়েকবার এ এলাকায় বোরিং করতে গেলে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।  এ সময় গ্যাসের মজুদ অনুসন্ধান করতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানানো হয়েছে এবং ভিডিও পাঠানো হয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তবে জনস্বাস্থ্যের প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, প্রাকৃতিক গ্যাসের কি পরিমাণ মজুদ রয়েছে বিষয়টি দেখেন পেট্রোবাংলা।  তবে উন্মুক্ত জায়গায় মাটির নিচের আগুন দেওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ।  যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য নিরাপদ দূরত্ব বজায় রাখলে দুর্ঘটনার সম্ভাবনা কম।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর