এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

ভারতীয় বিষেই নিঃশেষের পথে সুন্দরবনের প্রাণপ্রকৃতি!

ভারতীয় বিষেই নিঃশেষের পথে সুন্দরবনের প্রাণপ্রকৃতি!

বিশ্ব ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাণপ্রকৃতি এখন চরম হুমকিতে।  ভারতীয় কীটনাশক দিয়ে মাছ ধরার ভয়াবহ প্রবণতায় ধ্বংস হচ্ছে বনাঞ্চলের মৎস্যসম্পদ, ডলফিনসহ জলজ প্রাণী, পাখি ও ম্যানগ্রোভ প্রজাতির গাছপালা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের তথ্যমতে, গত চার মাসে (জুন–সেপ্টেম্বর) শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে চালানো আড়াই শতাধিক অভিযানে ১৩২ জন অপরাধীকে আটক করা হয়েছে।  জব্দ হয়েছে ৪৫ বোতল ভারতীয় বিষ, ৪ কেজি বিষ পাউডার, ৬৫৭ কেজি বিষযুক্ত মাছ, ২২ বস্তা বিষে ধরা শুঁটকি, ৩৭৫ কেজি কাঁকড়া, ২৪২টি ট্রলার–নৌকা ও প্রায় ২০ হাজার ফুট জাল।

স্থানীয় জেলেরা জানায়, অধিকাংশ দরিদ্র জেলে মহাজনের দাদনে জড়িয়ে পড়ে বিষ ব্যবহার করতে বাধ্য হয়।  মহাজনরা বিভিন্ন ডিলারের কাছ থেকে ভারতীয় কীটনাশক এনে দেয়।  এই বিষ নদীর পানিতে ছড়িয়ে মাছ আহরণ করা হয়। পরে বনেই সুন্দরীগাছ কেটে মাচা তৈরি করে বিষে ধরা মাছ শুকিয়ে শুঁটকি বানানো হয়।  এতে যেমন বনের কাঠ নষ্ট হচ্ছে, তেমনি বিষের প্রভাবে মাটিও দূষিত হচ্ছে।

গাবতলা গ্রামের জেলে আ. সাত্তার বলেন, "প্রকৃত জেলেরা কখনোই বিষ দিয়ে মাছ ধরে না। কিন্তু কিছু অসাধু জেলে মহাজনের চাপে বিষ ব্যবহার করে।  আমরা আটক হলেও মহাজনরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। "

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ দিয়ে মাছ শিকার শুধু মাছ নয়, বনের পানি, প্রাণী ও গাছের শ্বাসমূলকেও মারাত্মক ক্ষতি করছে।  এমনকি বিষযুক্ত মাছ মানুষের শরীরেও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।  দ্রুত বিষ সনাক্তের কিট সরবরাহ করা না হলে বিপর্যয় ঠেকানো কঠিন হবে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন,

হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা ঠেকাতে ড্রোন নজরদারি চালু হয়েছে।  তবুও ভারতীয় কীটনাশক সহজলভ্য হওয়ায় এ অপরাধ বন্ধ হচ্ছে না।  কৃষি বিভাগের সহযোগিতায় কীটনাশক বিক্রি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, "সুন্দরবনসংলগ্ন এলাকায় কীটনাশক বিক্রি করা ডিলারদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।  যারা অবৈধভাবে ভারতীয় কীটনাশক মজুত ও বিক্রি করছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে। "

পরিবেশবিদদের মতে, মহাজনদের চাপ, দারিদ্র্য ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে চলমান এই বিষ দস্যুতা থামানো না গেলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাণপ্রকৃতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর