এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বৃষ্টির সাথে হালকা বাতাসে নুয়ে পড়েছে পাকা-আধাপাকা আমনের খেত!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৬:৩২
বৃষ্টির সাথে হালকা বাতাসে নুয়ে পড়েছে পাকা-আধাপাকা আমনের খেত!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিন ধরে হালকা বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে লালমনিরহাটের পাঁচটি উপজেলার পাকা আধাপাকা আমন ধানের খেত।  ফসলহানীর শ্বঙ্কায় দুঃচিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে।

জানা গেছে, তিস্তা ধরলা আর সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের অর্থনীতি কৃষি নির্ভর।  কৃষি কাজের উপর নির্ভর করে জেলার সিংহভাগ পরিবার।  সেই কৃষি নির্ভর জেলার চাষিদের উৎপাদিত উৎতি আমন ধান হালকা বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে।  অনেক খেতে মাটির সাথে মিশে গেছে। কিছু আমন ধান নুয়ে পড়ে ডুবে আছে পানিতে।

কৃষকরা জানান, কয়েক দিন ধরে হালকা বৃষ্টির সাথে বাতাস বৈছে গোটা জেলা জুড়ে।  এতে উৎতি আমন ধানের খেতে নুয়ে পড়েছে মাটিতে।  কিছু খেতে ডুবে আছে পানিতে।  যা আর ঘরে তোলার মত নয়।  নুয়ে পড়া পাকা ধান কেটে নিলেও আধাপাকা ধান কাটা সম্ভব হচ্ছে না।  আগাম জাতের আমন ধান কাটা শুরু হলেও পুরোদমে ধান মাড়াই শুরু হতে আরও ২০/২৫ দিন লাগবে।  এই অল্প সময় পড়ে এসব ধান ঘরে তোলা যেত।  এ সময় বৃষ্টি আর বাতাসে নষ্ট হলো উৎতি আমন ধান।  এমন কি পঁচে নষ্টের আশংকা করছেন গবাদির পশুর খাদ্য ধানগাছ তথা খড়।  ঋণ পরিশোধ আর উৎপাদন খরচ তো দুরের কথা পরিবারের খাবার যোগান নিয়ে দুঃচিন্তায় পড়েছেন চাষিরা।

কিছু কৃষক নুয়ে পড়া ধান গাছগুলো দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা করছেন।  কেউ খেতে থেকে পানি বের করে দিচ্ছেন।  সব মিলে নষ্টের পথে থাকা কষ্টের ফসল রক্ষায় আপ্রান চেষ্টাও করছেন চাষিরা।  প্রশ্ন শুধু একটাই, শেষ রক্ষা হবে তো? গবাদি পশুর জন্য খড়টুকু যদি পাই।

উৎতি আমনে এত বড় ক্ষতি কৃষক পরিবারে আঁধার নেমে আসলেও দেখা মিলছে না কৃষি বিভাগের মাঠকর্মীদের।  তারা কৃষকদের ক্ষতির তালিকাও তৈরি করছেন ঘরে বসে থেকে।  কৃষি বিভাগের মাঠকর্মীদের বিরুদ্ধে কৃষকদের এ অভিযোগ দীর্ঘ দিনের।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, চলতি বছর ৮৬ হাজার ৬৪৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে।  তবে বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়া আমন খেতের ক্ষতিগ্রস্থের তালিকা প্রনায়ন করা হচ্ছে।

সিন্দুর্না ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের কৃষক এরশাদ আলী বলেন, "গেল বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হয়েছে।  বন্যার পানি থেকে বেঁচে যাওয়া অংশও বৈরি আবহাওয়ার বাতাস আর বৃষ্টিতে নুয়ে পড়ে নষ্ট হয়েছে আমন খেত।  কৃষকের বিপদ চার দিকে।  এ বার না খেয়ে বুঝি মরতে হবে।  ধান তো আর ঘরে তোলা হচ্ছে না। "

আদিতমারীর মহিষখোচার কৃষক সহির উদ্দিন বলেন, "একটা ধানের গাছও দাড়িয়ে নেই।  সবগুলো নুয়ে পড়ে মাটির সাথে মিশে গেছে।  ১০/১৫ গেলে এসব ধান ঘরে তোলা যেত।  এখন তো অর্ধেকেই মাটিতে পড়ে পঁচে নষ্ট হবে।  কিছু পাওয়া যেতে পারে।  যেসব ক্ষেতে ডুবে আছে তার খড়ও মিলবে না গরুর জন্য।  সব মিলে এবার আমনে চরম মুল্য দিতে হলো।  আলুর মত আমনেও লোকসান গুনতে হবে। "

লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক শাইখুল আরেফিন বলেন, "চলতি বছর জেলার ৮৬ হাজার ৬৪৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে।  বৈরি আবহাওয়ায় নুয়ে পড়া আমন খেতের ক্ষতিগ্রস্থের তালিকা প্রনায়ন করা হচ্ছে।  কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।  যেসব ধান নুয়ে পড়েছে, সেগুলো গোছা করে বেঁধে দিলে কিছুটা ক্ষতি কমাতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। "

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর