...|...|...

বিশ্ব

শীতকাল পর্যন্ত গড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: জেলেনস্কি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১
Shares
শীতকাল পর্যন্ত গড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: জেলেনস্কি

রাশিয়ার সাথে চলমান যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূতের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে। পরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, শিগগিরই আবার ত্রিপক্ষীয় বৈঠক হবে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই আলোচনায় বসবেন। শান্তি আলোচনা এগিয়ে নিতে তাঁরা কাজ করবেন।

জেলেনস্কির সাথে ট্রাম্পের দূতদের রবিবারের বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি। রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর এবারই প্রথম ইউক্রেন সফর করলেন ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। এর আগে শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তারা বৈঠক করেন।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে কিয়েভে রবিবারের এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন উইটকফ। তিনি বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। তিনি আলোচনা নিয়ে বেশ আশাবাদী।

ট্রাম্পের এ দূত বলেন, এখানে ভালো একটি সমাধান হবে বলে আমরা আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, শনিবার মস্কোয় রাশিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।

যুদ্ধের বিষয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত চললে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতে সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, এ মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে।

জেলেনস্কি আরও বলেন, তিনি এমন ন্যায়সংগত শান্তি চান, যাতে রাশিয়া আবারও আগ্রাসন চালানোর সুযোগ না পায়।

সূত্র: বিবিসি