...|...|...

বিশ্ব

ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি সেটলারদের বিরুদ্ধে ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি সেটলারদের বিরুদ্ধে ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি, ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নতুন অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের পাশাপাশি নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও কানাডাসহ ১২টি দেশ। বসতিগুলোর সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা অবৈধ বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত বা নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছেন।

১২টি দেশের পররাষ্ট্রমণ্ডলী যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের 'দ্বি-রাষ্ট্র সমাধান' সম্ভাবনাকে চরম হুমকির মুখে ফেলছে। চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং বসতি সম্প্রসারণের কারণে সেখানকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।"

তারা স্পষ্ট জানিয়ে দেন, আন্তর্জাতিক আইনে যা অবৈধ, সেই সব বসতি থেকে আসা পণ্যের বাণিজ্যিক লেনদেনের ওপর জাতীয় এবং ইউরোপীয় পর্যায়ে বিধিনিষেধ আরোপ করা হবে।