...|...|...

সোশ্যাল মিডিয়া

ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে কারা?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:২১
Shares
ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে কারা?

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫তম। দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৪২ শতাংশ ফেসবুক ব্যবহার করেন। প্রতিবেশী ভারতে এ হার ৪৩ শতাংশ।

পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউডস সার্ভে’তে উঠে এসেছে এসব তথ্য। জরিপের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারের হারে ৮৮ শতাংশ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফিলিস্তিন। দ্বিতীয় অবস্থানে থাকা পেরুর হার ৮৭ শতাংশ এবং তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের হার ৮৬ শতাংশ।

তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে রয়েছে মালয়েশিয়া (৮৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৮১ শতাংশ), চিলি (৮১ শতাংশ), মেক্সিকো (৮১ শতাংশ), কলম্বিয়া (৮০ শতাংশ), আর্জেন্টিনা (৭৯ শতাংশ) ও হাঙ্গেরি (৭৮ শতাংশ)।

এ ছাড়া সিঙ্গাপুরে ৭৬ শতাংশ, পোল্যান্ড ও সুইডেনে ৭৩ শতাংশ এবং ইসরায়েল ও নাইজেরিয়ায় ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র, গ্রিস ও থাইল্যান্ডে এ হার ৭০ শতাংশ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় ৬৯ শতাংশ, কানাডায় ৬৮ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৬৭ শতাংশ, ইতালিতে ৬৫ শতাংশ, কেনিয়ায় ৬৪ শতাংশ, ব্রাজিলে ৬২ শতাংশ এবং ঘানায় ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক ব্যবহার করেন।

তালিকার শেষের দিকে রয়েছে বাংলাদেশ। দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ব্যবহারের হার ৪২ শতাংশ। একই হার জাপানেও। ভারতের হার ৪৩ শতাংশ এবং পাকিস্তানের ৫১ শতাংশ। এ ছাড়া নেদারল্যান্ডসে ৪৯ শতাংশ, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে ৫৬ শতাংশ, যুক্তরাজ্যে ৫৮ শতাংশ এবং জার্মানিতে ৩৫ শতাংশ।

জরিপে উল্লেখিত শতকরা হার প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ফেসবুক ব্যবহারকারীর অনুপাত নির্দেশ করে। এটি কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারীর হার নয়।