...|...|...

সোশ্যাল মিডিয়া

সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না, ডাকসু নেত্রী জুমা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৪২ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৩
Shares
সুপুরুষ ব্যতীত বিবাহ করছি না, ডাকসু নেত্রী জুমা

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। ছবি: সংগৃহীত

বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী নির্বাচনে পছন্দ-অপছন্দ, ব্যক্তিত্ব ও মানসিকতার মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা আলোচনা দেখা যায়। এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান জানিয়ে রসাত্মক মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে জুমা লিখেছেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’

পোস্টে ব্যবহৃত ‘বাই’ শব্দটি মূলত বাইসেক্সুয়াল বোঝাতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এমন ব্যক্তিকে বোঝায়, যিনি একাধিক লিঙ্গের মানুষের প্রতি রোমান্টিক বা যৌন আকর্ষণ অনুভব করতে পারেন। বিয়ের আগে জীবনসঙ্গীর যৌন অভিমুখিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রসঙ্গ তুলেই তিনি এমন মন্তব্য করেছেন বলে তার পোস্ট থেকে ধারণা পাওয়া যায়।

পোস্টের মন্তব্যের ঘরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন জুমা। সেখানে তিনি লিখেছেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

তার এই বক্তব্যে বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়টি যেমন উঠে এসেছে, তেমনি মন্তব্যের ধরনেও ছিল রসিকতার ছাপ। বিশেষ করে ‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’ কথাটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পছন্দ, বিয়ের সিদ্ধান্ত এবং জীবনসঙ্গী নির্বাচনের নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনা হয়। জুমার এই পোস্টও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার মন্তব্যকে কেন্দ্র করে কেউ মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার কেউ বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন।