এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতার মৃত্যু!

গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতার মৃত্যু!

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন। 

গতকাল সোমবার (১৩ অক্টোবর ) দিবাগত রাত তিনটার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্কার সর্দারের ছেলে।  তার দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, দুই বিয়ের কারণে মিন্টুর পারিবারিক অশান্তি চলছিল।  সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়।  এক পর্যায়ে বাইরে থেকে ৮-১০ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মিন্টুর ওপর হামলা চালায়।  তারা তাকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।  সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, "ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ শুরু করেছি।"

কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল বলেন, "আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।  দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

এদিকে, একই দিনে সকালে বাগেরহাট শহরের পচা দিঘী থেকে ভাসমান অবস্থায় সুমন্ত বিশ্বাস নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তার মরদেহও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর