আস্থা ফেরানোই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ: মাইকেল মিলার
গত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। এসংক্রান্ত সব বিষয়ে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ।
বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষক দল নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে।


