এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

জামিনে মুক্তি পেয়েছেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি

জামিনে মুক্তি পেয়েছেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি

সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে জামিনে মুক্তি পেয়েছেন কালের কণ্ঠের সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের টানা মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পর, দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে করা আপিলের ভিত্তিতে তার জামিন মঞ্জুর হয়।

পরে বিকাল ৪টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের একটি দল সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে সাংবাদিক টিপুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় অনেক সাংবাদিক আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক টিপুর শাস্তির ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকা, সাতক্ষীরা ও তালা উপজেলায় সাংবাদিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়। এই আন্দোলনেরই ফলস্বরূপ, আপিলে জামিন মঞ্জুর হয়।

তিনি বলেন, সংবাদের স্বাধীনতা গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভ। একজন সাংবাদিক অন্যায়ের প্রতিবাদ করলে তাকে কারাগারে পাঠানো গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। টিপুর মুক্তি সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ প্রয়াসের ফল। আমরা চাই, ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যেন এভাবে নিপীড়নের শিকার না হন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান জামিনের আবেদনসহ আপিল করেন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করা হয়।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল কাসেম। বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক নেতা অ্যাডভেকেট আবুল কালাম আজাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সভাপতি আবু জাফর, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী প্রমুখ।

মুক্তির পর সাংবাদিক টিপু বলেন, তালায় একটি প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি নির্যাতনের শিকার হই। প্রকৌশলী আমাকে মারধর করে এবং ইউএনও আমাকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দেন। আমার বিরুদ্ধে নেওয়া এই শাস্তিমূলক ব্যবস্থা ছিল অনিয়ম ঢাকার অপচেষ্টা।

তিনি আরও বলেন, সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদে আমার মুক্তি সম্ভব হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমার কলম চলবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) তালা উপজেলার একটি ৯ কোটি টাকার প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে সাংবাদিক টিপুর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ইউএনও শেখ রাসেল পরে ১৭৬ ধারায় টিপুকে শাস্তি দেন। ঘটনাটি সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সাংবাদিকরা ইউএনও’র অপসারণ ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর