...|...|...

বিশ্ব

২ দিনের সফরে আয়ারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৮
Shares
২ দিনের সফরে আয়ারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের নেতাদের সাথে বৈঠক এবং আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট উপভোগ করার উদ্দেশ্যে দুই দিনের সফরে শনিবার (১১ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএফপি সংবাদদাতাদের দেখা মতে, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের ঠিক আগে ডাবলিন বিমানবন্দরে অবতরণ করেন। দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত ডুনবেগে নিজের গলফ রিসোর্টে যাওয়ার আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলির সাথে তার বৈঠকের কথা রয়েছে।

মার্কিন কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে যখন রিপাবলিকান পার্টি প্রচারণা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ট্রাম্প এই ৪৮ ঘণ্টার বৈদেশিক সফরে এসেছেন। এদিকে, ইরান সংঘাত দেশজুড়ে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অর্থনৈতিক উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ডাবলিনের পাশাপাশি ডুনবেগে ট্রাম্প ইন্টারন্যাশনালাল গলফ লিংকের নিকটবর্তী পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরোধী ও ট্রাম্পবিরোধী বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কড়া ফিলিস্তিনপন্থী দেশ হলো আয়ারল্যান্ড। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের বসতিগুলোর সাথে পণ্যের বাণিজ্য সীমিত করে দেশটি গত জুলাই মাসে একটি আইন পাস করেছিল। মার্কিন আইনপ্রণেতা এবং আয়ারল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই আইনের সমালোচনা করেছিলেন।