...|...|...

বিনোদন

মধুবালার চরিত্রেে এবার সারা অর্জুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:০৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২৪
Shares
মধুবালার চরিত্রেে এবার সারা অর্জুন

ছবি: সংগৃহীত

মিষ্টি মুখশ্রী আর মায়াবী চাহনির সারা অর্জুন তার অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই প্রমাণ করেছেন, তিনি বলিউডের লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছেন।

এবার ‘ধুরন্ধর’ খ্যাত এই নায়িকা রূপায়ণ করতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্র। মধুবালার ভূমিকার জন্য তাকেই বেছে নিয়েছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি।

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’- এর কাজ সম্পন্ন করেই বানসালি হাত দিচ্ছেন তার পরবর্তী প্রজেক্ট- মধুবালার বায়োপিকে।

জানা গেছে, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় বর্তমানে চলছে ‘লাভ অ্যান্ড ওয়ার’- এর শেষ গানের দৃশ্যের শুটিং। এই কাজ শেষ হলে একই সেট ব্যবহার করে মধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন বানসালি। আগস্টের শেষভাগেই সেট পরিবর্তনের কাজে হাত দেবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। এই বায়োপিকটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন।

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে সারা অর্জুনকে নিয়ে আলোচনা বাড়তে থাকে। তবে বিনোদন জগতে তার পথচলা মোটেও নতুন নয়- দীর্ঘদিনের।

মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’- এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এরপর তামিল, তেলেগু ও হিন্দি- এই তিন ইন্ডাস্ট্রিতেই একে একে নিজের প্রতিভার ছাপ রেখেছেন সারা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মধুবালার চরিত্র তার ক্যারিয়ারে যোগ করবে এক নতুন মাত্রা।