...|...|...

বিশ্ব

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

পেজেশকিয়ানের ভাষণ শুরুর সময় অধিবেশন ছেড়ে চলে গেলেন মার্কিন প্রতিনিধি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৮
Shares
পেজেশকিয়ানের ভাষণ শুরুর সময় অধিবেশন ছেড়ে চলে গেলেন মার্কিন প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভাষণ দিতে শুরু করার ঠিক আগমুহূর্তে আসন ছেড়ে ওয়াকআউট করেছেন মার্কিন প্রতিনিধিদলের এক কর্মকর্তা। অধিবেশন চলাকালে পেজেশকিয়ান তেহরানের ওপর মার্কিন আগ্রাসনের তীব্র সমালোচনা করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ইরানের প্রেসিডেন্ট যখন তার বক্তব্য শুরু করেন, তখন মার্কিন প্রতিনিধিদলের ওই কর্মকর্তা দাঁড়িয়ে নিজের ব্রিফকেসটি তুলে নেন, চশমা খুলে ফেলেন এবং সভা কক্ষ থেকে বেরিয়ে যান।

ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে ইরানিরা দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসবাদের শিকার’।

তিনি দেশটির ওপর চালানো অবৈধ মার্কিন হামলাগুলোর তীব্র নিন্দা জানান।

পেজেশকিয়ান বলেন, আমি এমন এক ইরান থেকে এসেছি, যেখানে আমাদের সম্মানিত সর্বোচ্চ নেতাকে কোনো ধরনের আইনি কাঠামো বা কারণ ছাড়াই হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি এমন এক ইরান থেকে এসেছি, যেখানে সত্য বলতে কী, একটি স্কুলে বোমা হামলা চালানো হয়েছে।

তিনি মূলত যুদ্ধের প্রথম দিনে ইরানের মিনাব প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন হামলার দিকে ইঙ্গিত করেন।