...|...|...

বিশ্ব

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৪৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২০
Shares
নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

সোমবার (৩১ আগস্ট) তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, বিশ্বব্যবস্থাকে অবশ্যই এই হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। খবর আল জাজিরার।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরও অভিযোগ করেন যে, গাজায় নির্বিচারে চালানো গণহত্যার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ে মানবতার প্রকাশ্য শত্রুতে পরিণত হয়েছেন। একই সাথে নেতানিয়াহুর ধ্বংসাত্মক ও আগ্রাসী নীতিগুলো অবিলম্বে বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমান আঞ্চলিক সংঘাতে লিপ্ত পক্ষগুলোর সমালোচনা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতের সাথে জড়িতরা এই ধ্বংসাত্মক যুদ্ধ দীর্ঘায়িত করার নতুন নতুন কৌশল আবিষ্কার করছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো মূল্যে তা চিরতরে বন্ধ করতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, আমাদের এমন কোনো পক্ষ বা পরিস্থিতির প্রয়োজন নেই যা অঞ্চলটিকে আরও বেশি ধ্বংসের মুখে ঠেলে দেবে।

এই ধরনের সংঘাত অব্যাহত থাকলে তা পুরো মধ্যপ্রাচ্যকে পুরোপুরি বরবাদ করে ফেলবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।