...|...|...

বিশ্ব

আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

সংযুক্ত আরব আমিরাতগামী নিজেদের সব এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইরান। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্র জানান, গতকাল বুধবার মধ্যরাত থেকেই আরব আমিরাতগামী ফ্লাইটগুলো বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এদিকে তেহরান থেকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেগামী একটি ইরানি ফ্লাইট তুর্কমেনিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে মাঝপথ থেকে তেহরানে ফিরে এসেছে।

তুর্কমেনিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি না পাওয়ায় উড়োজাহাজটি তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

তবে কী কারণে তুর্কমেনিস্তান ইরানি এয়ারলাইন্সকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।