...|...|...

বিশ্ব

ইরানের সাথে চুক্তি অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৩
Shares
ইরানের সাথে চুক্তি অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। ছবি: সংগৃহীত

ইরানের সাথে যেকোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। খবর আল জাজিরার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে সামরিক বিকল্পসহ বেশ কিছু উপায় খোলা রয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী রক্ষা করতে এবং এটি খোলা রাখতে কাজ চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর টানা ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলে। পরবর্তীতে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা কার্যকরের মুখ দেখেনি।