দলীয় সিদ্ধান্ত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে দল যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে বেছে নেয়, তাকেও বিজয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি।
রবিবার (৪ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।
মেয়র নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, দলের যেকোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসবেন।
প্রতিমন্ত্রী বলেন, দল যদি মনে করে যে আমাকে এখানে মেয়র ইলেকশন তারা করাবে বা কোনো কৌশলগত কারণে করার প্রয়োজন রয়েছে। দল যদি বলে, আমি প্রস্তুত রয়েছি।
ইশরাক বলেন, দল যদি মনে করে অন্য কেউ করবে, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমার ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।


