...|...|...

সারাদেশ

টাইমস টুডের সংবাদ প্রকাশের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩৮
Shares
টাইমস টুডের সংবাদ প্রকাশের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি

রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা বেগম। ছবি: সংগৃহীত

টাইমস টুডের প্রতিনিধির সাথে অসদাচরণের অভিযোগ ওঠা রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা বেগমকে চাঁদপুরে বদলি করা হয়েছে। তার স্থলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহাকে রায়পুরায় পদায়ন করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ‘টাইমস টুডের প্রতিনিধির সাথে নির্বাচন কর্মকর্তার অসদাচরণ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে টাইমস টুডে।

জানা গেছে, রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা বেগমের বিরুদ্ধে সেবা নিতে আসা গ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ, সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে হয়রানি, ইচ্ছেমতো ভোটার করাসহ নানা অভিযোগ রয়েছে।

সর্বশেষ ভোটার হতে এসে হয়রানির শিকার হয়ে নির্বাচন অফিসের এক কর্মচারীকে জনগণ মারধর করেন। পরে এ ঘটনার সত্যতা জানতে নির্বাচন অফিসে গেলে মাহমুদা বেগম ওই সাংবাদিকের সাথে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।