...|...|...

জাতীয়

ট্রাম্পের সাথে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৪
Shares
ট্রাম্পের সাথে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি শেয়ার করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

রবিবার (৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোস্টটি শেয়ার করা হয়।

পিএমওর পোস্টে ছবিটির সূত্র হিসেবে লেখা হয়েছে, ‘সৌজন্যে: হোয়াইট হাউস’।

ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায়।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থে‌কে ফেরার ৮ দিন পর শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় ছ‌বি‌টি প্রকাশ ক‌রে, যা নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে নানা আলোচনা হ‌চ্ছে।