...|...|...

জাতীয়

লটারির মাধ্যমে মঙ্গলবার সাব-রেজিস্ট্রার বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
লটারির মাধ্যমে মঙ্গলবার সাব-রেজিস্ট্রার বদলি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সাব-রেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর সাব-রেজিস্ট্রার বদলি করা হবে।

রবিবার (৪ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে বদলি করা হবে।

লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে।