...|...|...

সারাদেশ

হবিগঞ্জে ২১১ জন শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪
Shares
হবিগঞ্জে ২১১ জন শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন

হবিগঞ্জে ২১১ জন শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন। ছবি: টাইমস টুডে

হবিগঞ্জে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ২১১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে জেলার ৯টি উপজেলার ১৫৪ বিদ্যালয়ে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

আজ রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ লটারির মাধ্যমে তাদের পদায়ন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি পাপিয়া আক্তার, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক পদায়ন কমিটির সদস্য হাজী এনামুল হকসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, জেলার ৯টি উপজেলার ২১১ জন শিক্ষককে আমরা ১৫৪ টি বিদ্যালয়ে পদায়ন করেছি। যাতে করে কোনো ধরনের তদবির না থাকে। লটারির মাধ্যমে নিজের ভাগ্যকে বেচে নিয়েছেন শিক্ষকরা এতে করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।