...|...|...

রাজনীতি

আমরা টহল দিলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, রাত ১:৩০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৯
Shares
আমরা টহল দিলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণঅধিকার পরিষদ টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে। 

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর বলেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা নাকি তার গুন্ডা বাহিনীর লোক দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশপাশে টহল দিয়ে ভয় দেখায়।

নুরুল হক নুর বলেন, আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে কিন্তু জামায়াত-শিবির নাই হয়ে যাবে। কাজেই, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বলব- উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন, না হলে কিন্তু কল্পনাতীত খেসারত দিতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংঘাতের রাজনীতি নয়, ঐক্য-সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান বলে ফেসবুক পোস্টের শেষে জানান প্রতিমন্ত্রী নুর।