...|...|...

রাজনীতি

জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৩
Shares
জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

মাসে জ্বালানির মূল্য দুইবার বৃদ্ধি পাওয়ার মাধ্যমে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংকট মোকাবিলায় সব অংশীজনদের সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নিজ কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্র সহ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জ্বালানি তেলের সংকট তৈরি করে সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসময়, সরকারকে নিজেদের ভুল শুধরে সবার সাথে আলোচনা করে সংকট নিরসনের আহ্বান জানান তিনি।