...|...|...

রাজনীতি

মনে হচ্ছে ৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
মনে হচ্ছে ৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী প্রশ্নে জামায়াত ইসলামী পুরোপুরি নিরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে, মনে হেচ্ছ ৯৬ এর পুরাতন প্রেম আবারও তাদের মধ্যে জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

তিনি বলেছেন, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধীদলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধীদল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি গতকাল বলেছিলাম, টা বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। আজকে নিশ্চয়ই দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা  বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মাটিতে বাস-ট্রেনে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করছে বিদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। 

তিনি বলেন, যতোটুকু বুঝতেছি, জামায়াত শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের আবিষ্কার জন্য .লীগের পথ ধরে হাঁটছে। অর্থাৎ নির্বাচনের পরে জাতীয় সংসদে জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশ বিদেশের অনেকে জামায়াতকে কার্যকর বিরোধীদল হিসেবে মেনে নিতে পারে নি। আর এনসিপি জামায়াতে বিলীন হওয়ার কারণে তাদেরও কার্যকর বিরোধীদল হওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়ে অনেকের ধারণা, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধীদলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধীদল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে। সব মিলিয়ে আওয়ামী লীগের অপতৎপরতা জামায়াতের হঠকারী রাজনীতি মোকাবিলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে।

রাশেদ খাঁন বলেন, অথচ মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা সম্মিলিতভাবেই মোকাবিলা করা দরকার ছিলো। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মনে হচ্ছে ৯৬ এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কি হবে।