...|...|...

রাজনীতি

জনমনে ধোঁয়াশা তৈরি করার জন্য ১১ দল লংমার্চ কর্মসূচি দিয়েছে: রিজভী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৬
Shares
জনমনে ধোঁয়াশা তৈরি করার জন্য ১১ দল লংমার্চ কর্মসূচি দিয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জনমনে ধোঁয়াশা তৈরি করার জন্য ১১ দল লংমার্চ কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে উত্তরাঞ্চলে প্রায় ৪৫০টি গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবেগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বিরোধী দলের ভূমিকাশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোট সভার আয়োজন করে।

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল, তাদের সুর ভিন্নতর, তারা লংমার্চ করছেন। যদি জনস্বার্থে এটা করে...কিন্তু একটি প্রশ্ন; জনগণের প্রতি দায়বদ্ধতা যদি থাকে, তবে ৪৫০ গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে গেলেন, তা করলেন কেন?

বৈশ্বিক সংকটের বিষয়টি বিবেচনায় না নিয়ে সরকার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দল ঢালাওভাবে অভিযোগ এবং ব্যক্তিগত আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। ডিজেলের দাম প্রসঙ্গে রিজভী বলেন, প্রতি লিটার ডিজেল ৯০ টাকা লোকসান দিতে হয়, মূল্য সমন্বয়ের পর ৭০ টাকা দিতে হবে।

বিষয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সময় রাজশাহী রেলস্টেশনে একটি ছাত্র সংগঠনের ভাঙচুরের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, গুপ্ত বলে পরিচিত ছাত্র সংগঠন রাজশাহী রেলস্টেশনে নজিরবিহীন ভাঙচুর করেছে। যে ছেলেগুলো পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এদের বিরুদ্ধে একটা লংমার্চ করেন।

রিজভীর দাবি, ভাষা আন্দোলন স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ইস্যুতে বিরোধিতা এবং জনগণের সাথে বারবার প্রতারণার কারণে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিটি কখনো চূড়ান্তভাবে জনগণের সমর্থন পায়নি।