...|...|...

বিশ্ব

স্পেনের রিওহা প্রদেশে ভবনধস, আহত ১১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০০
Shares
স্পেনের রিওহা প্রদেশে ভবনধস, আহত ১১

ছবি: সংগৃহীত

স্পেনের উত্তরাঞ্চলের লা রিওহা প্রদেশে একটি বার ধসে পড়ার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (৩ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্পেনের লা রিওহা অঞ্চলের আঞ্চলিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সান ভিসেন্টে দে লা সনসিয়েরা নামক এলাকার ওই বারটি ভোর আনুমানিক ৫টা ২৫ মিনিটে হঠাৎ ধসে পড়ে। এর ফলে ভেতরে প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষ আটকা পড়েন।

দুর্ঘটনার পর জরুরি সেবা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধার করেন। ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কিনা, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে তল্লাশি চালান অগ্নিনির্বাপক কর্মীরা।

উদ্ধার হওয়া জীবিত ব্যক্তিরা জানান, প্রথমে বারের মেঝের অংশ ধসে পড়ে, যার পরপরই ছাদ ভেঙে পড়ে। এই বার ধসে পড়ার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ একটি তদন্ত শুরু করেছে।