...|...|...

খেলা

কুবারসি-এস্পিকে ছাড়াই স্পেনের দল ঘোষণা দে লা ফুয়েন্তের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
কুবারসি-এস্পিকে ছাড়াই স্পেনের দল ঘোষণা দে লা ফুয়েন্তের

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

নেশন্স লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে চমক দিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি পাও কুবারসি ও কার্লোস এস্পির। ফলে শনিবারের ম্যাচে দুজনকেই দেখতে হবে বাইরে থেকে।

এস্পিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত অবশ্য কিছুটা অনুমেয়ই ছিল। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায়।

এর আগে অনূর্ধ্ব-২১ দলের হয়ে সান মারিনোর বিপক্ষে ১৩-০ গোলের জয়ে একাই করেছেন পাঁচ গোল, করিয়েছেন আরও দুটি।

তুলনায় বেশি অবাক করেছে কুবারসির বাদ পড়া। আন্তর্জাতিক বিরতিতে এরই মধ্যে ১৮০ মিনিট মাঠে ছিলেন বার্সেলোনার এই ডিফেন্ডার। বিশ্বকাপেও স্পেনের হয়ে প্রতিটি ম্যাচের পুরো সময় খেলেছেন তিনি। ধারণা করা হচ্ছে, তার ওপর থেকে ম্যাচের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

এই দুজনের জায়গায় দলে এসেছেন এসপানিওলের রবার্তো ফের্নান্দেজ, রবিন লে নরমান ও ইয়েরেমি পিনো। এর মধ্যে রবার্তো ফের্নান্দেজ দে লা ফুয়েন্তের চূড়ান্ত ২৩ জনের দলে জায়গা পেয়েছেন এই প্রথম।