...|...|...

সারাদেশ

সাতক্ষীরায় জাল নোটসহ কিশোর আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪১
Shares
সাতক্ষীরায় জাল নোটসহ কিশোর আটক

৫টি জাল ৫০০ টাকার নোটসহ আটক ফয়সাল (১৫)। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরার শ্যামনগরে ৫টি জাল ৫০০ টাকার নোটসহ ফয়সাল (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার নওয়াবেঁকী বাজারের শরিফুজ্জিলের মুদি দোকানে টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটক ফয়সাল খুলনার পাইকগাছা থানার পাটকেলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি জানান, ফয়সাল বাজারে এসে শরিফুজ্জিলের দোকান থেকে মালামাল কেনার পর টাকা দেওয়ার সময় ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে ৫টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে খবর দেন।

মনিরুজ্জামান মনি জানান, জিজ্ঞাসাবাদের সময় ফয়সাল এর আগে অন্য একটি বাজারে ৬ হাজার টাকার জাল নোট লেনদেন করার কথা স্বীকার করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাল টাকাসহ আটক কিশোর জাল টাকা চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকাসহ তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।