ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির টহলদল ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ৪২ বিজিবির পক্ষ থেকে দেওয়া প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩৩৯-এমপি থেকে আনুমানিক ১০ গজ ভারতের অভ্যন্তরে ‘বিদি’ নামক স্থানে ভারতীয় ৬৩/ভানাইল বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই দলে ছিলেন তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু।
খবর পেয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দানাজপুর বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টায় বাধা দেয়। বিজিবির তৎপরতায় বিএসএফের ওই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।


