...|...|...

সারাদেশ

প্রতিমন্ত্রী নুর

সরকারের প্রতি আস্থা থাকায় শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়ে গেছে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১১:২৭
Shares
সরকারের প্রতি আস্থা থাকায় শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়ে গেছে

বক্তব্য রাখেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

শ্রমিকদের দাবি সরকার গুরুত্ব সহকারে নিয়েছে বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে, ফলে শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে। কারণ সরকারের প্রতি সেই আস্থাটা আছে।

রবিবার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের দাবিটি যৌক্তিক। সরকার সেটা নিয়ে তাদের আন্দোলনের আগে থেকেই কাজ করছে।

যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছি, আমি এটা জানি। সরকার তাদের জীবনমান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য কাজ করছিল। 

নুর বলেন, শ্রমিকরা দাবি জানিয়েছে, সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে, শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে। কারণ সরকারের প্রতি সেই আস্থাটা আছে।

দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তির দেশে ফেরা ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে যারা পালিয়ে গেছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তাদের দেশে ফিরে আসা কিংবা রাজনীতিতে কোনো সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ সরকারের সাথে থাকলে এসব অপশক্তি মোকাবিলা করা সম্ভব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে সরকারি ও বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবিলা করবে বলে বিশ্বাস করেন তিনি।