...|...|...

সারাদেশ

রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ৯:৪১
Shares
রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: টাইমস টুডে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যারা রাষ্ট্রদ্রোহীতায় জড়িত তাদের তালিকা হচ্ছে। কেউ ক্ষমা পাবেন না। মনে রাখতে হবে জনগণের বাংলাদেশ। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে কোনোভাবেই মাথানত করবেন না ।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, আপনারা সহযোগিতা করুন। অযথা বিরোধিতা করবেন না। আপনারা যদি অযথা বিরোধিতা করেন, অপ্রয়োজনে লংমার্চ করেন, অপ্রয়োজনে বিক্ষোভ করেন। অপ্রয়োজনে এই জনপ্রিয় সরকারকে আজেবাজে কথা বলেন। তাহলে উসকানি পাবে ওই ফ্যাসিবাদ। আপনাদের তাহলে ভালো হবেনা। 

মন্ত্রী বলেন, যদি গঠনমূলক ভূমিকা পালন করেন। আগামীতেও ভোট পাবেন, আর নইলে মনে রাখবেন আগামী নির্বাচনও হবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর দিনের ভোট রাতে হবে না, আর সিল মারার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করেন, আগামী নির্বাচনে আরও অনেক কম সিট পাবেন।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকরা নয়, পলাতক ফ্যাসিবাদী দল তাদের লোকজন শ্রমিকের বেশ ধরে এই ষড়যন্ত্র করে গার্মেন্টস খাতটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। সাবধান হয়ে যান, এই সরকার ভেসে আসে নাই, জনগণের ভোটে এসেছে। 

তিনি আরও বলেন, যারা ষড়যন্ত্র করতে চান, মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাদের বিতাড়িত করেছে, আবারও বিতাড়িত করবে। বাংলাদেশ আগামীদিনে সম্মৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, কঠিন করে মোকাবিলা কবরো জনগণকে নিয়ে। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।