...|...|...

লাইফস্টাইল

মাত্র ২ মিনিটের মেডিটেশনেই কমবে মানসিক চাপ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, দুপুর ২:৫৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২৬
Shares
মাত্র ২ মিনিটের মেডিটেশনেই কমবে মানসিক চাপ

ছবি : এআই জেনারেটেড।

ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন এখন প্রায় সবার সঙ্গী। কাজের চাপ, দুশ্চিন্তা, আর সারাক্ষণের ছুটোছুটির মধ্যে নিজের জন্য শান্ত কয়েকটা মুহূর্ত বের করাই অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, খুব অল্প সময়ের মেডিটেশনও মস্তিষ্কে পরিবর্তন আনতে পারে, আর সেই পরিবর্তন মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে ।

গবেষণায় দেখা গেছে, শ্বাস-নিশ্বাস পর্যবেক্ষণভিত্তিক মেডিটেশনে শুরু করার মাত্র ২–৩ মিনিটের মধ্যেই মস্তিষ্কের তরঙ্গে-এ পরিবর্তন দেখা যায়,আর প্রায় ৭-১০ মিনিটে সেই প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট হয় । এই সময় মস্তিষ্কে আলফা,থেটা,থেটা-আলফা, আর বিটা-১-তরঙ্গ বাড়ে, অন্যদিকে ডেল্টা ও গামা-১-তরঙ্গ কমে যায় । সহজভাবে বললে, মন তখন এক ধরনের ’আরামদায়ক সজাগ’-অবস্থায় যেতে শুরু করে-শান্তও থাকে, আবার পুরোপুরি ঝিমিয়ে পড়ে না ।

কীভাবে করবেন

মেডিটেশনের জন্য আলাদা কোনো জটিল প্রস্তুতি লাগে না। একটা শান্ত জায়গায় বসুন,চোখ বন্ধ করুন,আর নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিন। নাক দিয়ে ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন,আর মন অন্যদিকে চলে গেলে আবার শ্বাসে ফেরত আনুন ।

নতুন হলে প্রথম পদক্ষেপ হিসেবে নির্দেশক দিয়েও শুরু করতে পারেন। এতে একজনের নির্দেশনা মেনে চলতে হয়,তাই মন ধরে রাখা সহজ হয় এবং অভ্যাসও ধীরে ধীরে তৈরি হয় । একেবারে শুরুতে দিনে মাত্র ২ মিনিট করলেও চলবে, পরে চাইলে সময় ৫ বা ৭ মিনিটে বাড়ানো যায়, কারণ গবেষণায় দেখা যায় ওই সময়ের আশেপাশে প্রভাব আরও স্পষ্ট হয় ।

কখন করবেন

সকালে ঘুম থেকে উঠে,কাজের মাঝখানে,বা রাতে শোবার আগে-যেকোনো সময়ই এই ছোট্ট মেডিটেশন করা যেতে পারে । বিশেষ করে যখন মাথা ভার লাগে, মন অস্থির হয়, বা চিন্তা খুব বেশি ঘুরতে থাকে, তখন ২ মিনিটের এই বিরতিটা বেশ কাজে দিতে পারে ।

নিয়মিত করার সবচেয়ে ভালো দিক হলো, এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। গবেষকদের মতে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেইন-ওয়েভের পরিবর্তন আরও শক্তিশালী হতে থাকে । তাই শুরুতে নিখুঁত হওয়ার দরকার নেই, দরকার শুধু কয়েক মিনিট চুপচাপ বসে থাকা।

কেন মাত্র ২ মিনিটের মেডিটেশন এত কাজে লাগে

মেডিটেশন হচ্ছে মস্তিষ্ককের একটি বিরতিপর্ব। সারাদিন ধরে মাথার ভেতরে যে চিন্তা, চাপ আর অস্থিরতা চলতে থাকে, সেই ভিড়ের মধ্যে মাত্র কয়েক মিনিটের শান্ত শ্বাস-অনুশীলন মনকে আবার একটু গুছিয়ে নিতে সাহায্য করে।

এটা বিশেষভাবে কাজ করতে পারে যখন আপনি খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকেন, মন ছুটে বেড়ায়, বা নিজেকে শান্ত করতে পারছেন না। তখন মেডিটেশন মস্তিষ্ককে একটু অন্য রকম অবস্থায় নিয়ে যায়-যেখানে মন কিছুটা কম ছটফটে, একটু বেশি সজাগ, আর একটুখানি ভারসাম্যপূর্ণ থাকে।

আরও একটি কারণ হলো, মেডিটেশন খুব সহজে শুরু করা যায়। আলাদা কোনো যন্ত্র,জায়গা,বা বড় প্রস্তুতির দরকার হয় না-শুধু কয়েক মিনিটের মনোযোগই যথেষ্ট। তাই ব্যস্ত জীবনের ফাঁকে এটা এমন একটা অভ্যাস, যেটা ধীরে ধীরে মানসিক চাপ কমানো, ন হালকা করা, আর নিজের ভেতরে একটু শান্তি ফেরাতে সাহায্য করতে পারে।

সব মিলিয়ে, মাত্র ২ মিনিটের মেডিটেশনও দিনের ব্যস্ততার মধ্যে একটু স্বস্তি, একটু ফোকাস, আর একটু মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে পারে । বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট  শুরু থেকেই আসে।