...|...|...

খেলা

বিদায়ের আগে দুই স্বপ্ন পূরণ করতে চান রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০১
Shares
বিদায়ের আগে দুই স্বপ্ন পূরণ করতে চান রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে দুটি বড় স্বপ্ন পূরণের লক্ষ্য ঠিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার সামনে এখন ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া এবং ইউয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের লক্ষ্য। তবে ফুটবল থেকে ঠিক কবে বিদায় নেবেন, সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেননি ৪১ বছর বয়সী এই তারকা। যদিও রোনালদো ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরই তার ক্যারিয়ারের শেষ বছর হতে পারে।

সম্প্রতি লিসবনের ওয়েরাসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনেরসিটি অব ফুটবল আয়োজিতপর্তুগিজ ফুটবল সামিট’- নিজের ভবিষ্যৎ জাতীয় দল নিয়ে কথা বলেন রোনালদো। ওয়েলসের বিপক্ষে ইউয়েফা নেশনস লিগের উদ্বোধনী ম্যাচের আগে পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুসের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন আল-নাসরের এই ফরোয়ার্ড।

সম্মেলনে নিজের বর্তমান লক্ষ্য জানিয়ে রোনালদো বলেন, ‘আমার এখন দুটি বড় লক্ষ্যক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা এবং ইউয়েফা নেশনস লিগের শিরোপা জেতা।

জাতীয় দলের সাবেক কোচ রবার্তো মার্তিনেসের কাজেরও প্রশংসা করেন তিনি। রোনালদোর ভাষায়, ‘জাতীয় দলে নতুন এক যুগ শুরু হলো। তীব্র সমালোচনা সত্ত্বেও সাবেক কোচ রবার্তো মার্তিনেস যে কাজ করে গেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। এখন আমাদের কোচ হোর্হে জেসুস, যার কাজ সম্পর্কে সবাই জানেন। আমি নিশ্চিত, তার অধীনে সবকিছু দারুণ হবে।

নিজেকে ঘিরে চলা সমালোচনা নিয়েও কথা বলেন পর্তুগিজ তারকা। তিনি বলেন, ‘আমি একদম সত্যিটা সরাসরি না বলে একটু কূটনৈতিকভাবেই বলি। বছরটা এমন একটা সময় গেছে, যখন আমি ভক্তদের ভালোবাসা সবচেয়ে বেশি অনুভব করেছি। তবে কিছু মানুষ এমনভাবে সমালোচনা করে, যেন তারা শিকারি রাইফেল দিয়ে আমাকে মেরে ফেলতে চায়! কিছু সংবাদমাধ্যম সবসময় আমাকে আক্রমণ করে আমার সম্মান নষ্ট করার চেষ্টায় থাকে। তবে রাইফেল বা বন্দুক চালানো ছাড়া আমাকে থামানোর কোনো সুযোগ তাদের নেই, আর গুলি চালালেও আমি ঠিকই তা ফাঁকি দিয়ে বেরিয়ে যাব (হাসি)! এসব সহ্য করতে করতে আমি অভ্যস্থ হয়ে গেছি। গোটা দেশে যদিজন মানুষ আমাকে অপছন্দও করে, তাতে আমার কিছুই যায় আসে না।

ফুটবল ছাড়ার সময় নিয়ে রোনালদো বলেন, ‘কবে ফুটবল ছাড়ব? উত্তরটা জানা থাকলে সত্যিই ভালো হতো, কিন্তু আমি জানি না। ত্রিশ পার হওয়ার পর থেকে আমি কেবল বর্তমান মুহূর্ত উপভোগ করতে শিখেছি। তবে খুব সম্ভবত এটাই হতে যাচ্ছে আমার শেষ বছর। ক্যারিয়ারের শেষ ম্যাচটি কবে হবে, তা আমি নিজেই সময় হলে জানিয়ে দেব।

তবে ,০০০ গোলের মাইলফলককে নিজের জন্য চাপ হিসেবে দেখছেন না রোনালদো। তিনি বলেন, ‘আমি জানি ,০০০ গোল আমি করবই, তবে এটি আমার কোনো অন্ধ জেদ নয়। আমার কাজ হলো খেলাটা উপভোগ করা। তবে হ্যাঁ, এই বিশ্বরেকর্ডটি নিজের করে নেওয়ার তীব্র ইচ্ছা তো অবশ্যই রয়েছে।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর চিন্তা করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবেও খোলামেলা ছিলেন তিনি। রোনালদো বলেন, ‘হ্যাঁ, জীবনের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি গভীরভাবে চিন্তা করি। সব দিক ভেবেই সিদ্ধান্ত নিই। তবে আপনারা যে আমাকে এখনও এখানে দেখছেন, তার অর্থ হলো আমি খেলা চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।