...|...|...

খেলা

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসানের, ফিরছেন দেশে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১২
Shares
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হাসানের, ফিরছেন দেশে

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে সফর শেষ হয়ে গেছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। শুধু শেষ টেস্টই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও খেলতে পারবেন না তিনি। চিকিৎসার জন্য দেশে ফিরছেন এই পেসার।

আগামী রবিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হাসানের। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। চোটের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও পাঠানো হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে এসব তথ্য জানা যায়। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে হাসানের শারীরিক অস্বস্তি চোখে পড়ে। শুরুতে কপালে বলের আঘাত পান তিনি। পরে তার পুরোনো টেনিস এলবো চোটের জায়গায় ব্যথা অনুভূত হয়।

ম্যাচ চলাকালে কয়েকবার ফিজিওর সহায়তা নিতে হয় এই পেসারকে। একপর্যায়ে মাঠও ছাড়েন তিনি। এরপর থেকেই তার পরবর্তী টেস্টে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত শুধু দ্বিতীয় টেস্ট নয়, পুরো দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেলেন হাসান।