...|...|...

খেলা

পৃথিবীতে আছে মাত্র ১০টি, সবচেয়ে দামি বিরল সেই গাড়ির মালিক রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩
Shares
পৃথিবীতে আছে মাত্র ১০টি, সবচেয়ে দামি বিরল সেই গাড়ির মালিক রোনালদো

ছবি: সংগৃহীত

ফুটবলের মাঠে রেকর্ড গড়ার পাশাপাশি বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্যও পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে বিরল ও দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম বুগাত্তি সেন্টোডিয়েচি-র মালিকও তিনি। এই মডেলের গাড়ি বিশ্বজুড়ে তৈরি হয়েছে মাত্র ১০টি।

বুগাত্তি তাদের ১১০ বছর পূর্তি উপলক্ষে সীমিত সংস্করণ হিসেবে সেন্টোডিয়েচি তৈরি করে। এর নকশা কিংবদন্তি বুগাত্তি ইবি১১০-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গাড়িটির মূল্য তথন প্রায় ৯ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকারও বেশি। পরবর্তী সময়ে বিভিন্ন মূল্যায়ন ও হিসাব অনুযায়ী এর মূল্য প্রায় ১১.৫ মিলিয়ন ডলার (প্রায় ১৪২ কোটি টাকা) পর্যন্ত উঠে গেছে। কর ও অন্যান্য খরচ যোগ হলে এর দাম আরও বেড়ে যায়।

সেন্টোডিয়েচিতে রয়েছে ৮.০ লিটারের ডব্লিউ-১৬ কোয়াড-টার্বো ইঞ্জিন, যা প্রায় ১,৬০০ অশ্বশক্তি উৎপাদন করতে সক্ষম। গাড়িটি মাত্র ২.৪ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৮০ কিলোমিটার।

রোনালদোর গাড়ির সংগ্রহে বুগাত্তি শিরোঁ, বুগাত্তি ভেরন, ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস-রয়েস ও ম্যাকলারেনসহ আরও অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে। তবে মাত্র ১০টি তৈরি হওয়ায় বুগাত্তি সেন্টোডিয়েচি তার সংগ্রহের সবচেয়ে বিরল ও আলোচিত গাড়িগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।