...|...|...

খেলা

নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি থ্রি’ ট্রফির কাঠামো ঘোষণা বিসিবির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৬
Shares
নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডি থ্রি’ ট্রফির কাঠামো ঘোষণা বিসিবির

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটকে একই কাঠামোর অধীনে এনে নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা ও লোগো উন্মোচন করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।

নতুন এই কাঠামোর অধীনে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণি (চার দিনের ম্যাচ), ৫০ ওভারের ওয়ানডে এবং টি-টোয়েন্টি—তিন সংস্করণেই অংশগ্রহণ করবে। ক্রিকেটাররা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে সব ফরম্যাটে খেলার সুযোগ পাবেন। দলগুলো হলো—ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও সেভেন রিংস।

ইসিবি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যানেজমেন্ট ড্রাফট। এতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তিনজন কোচ এবং একজন করে অ্যানালিস্ট, ট্রেইনার ও ফিজিও নিয়োগের সুযোগ পাবে। ক্রিকেটারদের নিলাম (প্লেয়ার্স অকশন) হবে ২৬ অক্টোবর। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন করে ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবে।

পুরো মৌসুমে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চার দিনের এনসিএলে ৭টি, ওয়ানডেতে ১৬টি এবং টি-টোয়েন্টিতে ১৯টি ম্যাচ রাখা হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনার কথা বিবেচনা করা হচ্ছে, তা সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে।