...|...|...

খেলা

মিরাজ-মুশফিকসহ কারা হলেন ডি থ্রি ট্রফির ৬ দলের আইকন ক্রিকেটার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৮
Shares
মিরাজ-মুশফিকসহ কারা হলেন ডি থ্রি ট্রফির ৬ দলের আইকন ক্রিকেটার

ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটকে নতুনভাবে ঢেলে সাজাতে এ বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিসর্জন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএলের নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিসিবির নতুন একক কাঠামোর টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি ট্রফি’।

প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণের এই টুর্নামেন্টের ছয়টি দলের জন্য ৬ জন আইকন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

ডি থ্রি ট্রফির ৬ আইকন ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম খেলবেন সেভেন রিংস সিমেন্টের হয়ে, মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের, তাওহীদ হৃদয় ফরচুনের, মোসাদ্দেক হোসেন সৈকত একমির, নুরুল হাসান সোহান ব্লু স্টারের এবং নাঈম শেখ অংশ নেবেন সিটিজেন ব্যাংকের আইকন ক্রিকেটার হিসেবে।

আপাতত তিন বছরের চুক্তিতে এই ছয়টি করপোরেট প্রতিষ্ঠান দলগুলোর মালিকানা নিয়েছে। বিসিবির বিশ্বাস, নতুন এই উদ্যোগ দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও রঙিন ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে। আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফির উদ্বোধনী আসর।