...|...|...

রাজনীতি

জামায়াত-শিবির বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে: রাশেদ খাঁন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
জামায়াত-শিবির বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে: রাশেদ খাঁন

মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।

টাইমস টুডের পাঠকদের জন্য রাশেদ খাঁনের করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘ভবিষ্যতে জামায়াত শিবির কখনো ক্ষমতায় গেলে বাংলাদেশকে যে পাকিস্তানের অংশ বানাবে, ডাকসু সংগ্রহশালা তার একটি প্রমাণ। ডাকসুকে পুরো জামাতিকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয়! আর তার অংশ হিসেবে ডাকসুতে দেশ বিরোধী ও ভাষা বিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির! ছবি যদি টাঙাতে হয়, তবে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণ কর্তৃক গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবিও টাঙানো উচিত!

আর পাকস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এতো ভাল লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত- শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত! বাংলাদেশে থেকে দেশ বিরোধীকে শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত- শিবির কোত্থেকে পায়? সময় থাককে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, এরা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে।’