...|...|...

রাজনীতি

আ.লীগ ফিরে আসলে ২ লাখের অধিক জুলাই যোদ্ধাদের হত্যা করবে: আয়াস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
আ.লীগ ফিরে আসলে ২ লাখের অধিক জুলাই যোদ্ধাদের হত্যা করবে: আয়াস

আনম আয়াস। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই যোদ্ধা আনম আয়াস বলেছেন, যদি এই খুনি, দোসর, ফ্যাসিস্টের (আওয়ামী লীগ) লোকজন ফিরে আসে তবে আমাদের ২ লাখের অধিক বিপ্লবী ভাইদের ওরা হত্যা করবে।

সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

আয়াস বলেন, যদি তারেক রহমানের সরকার, এনসিপি নাহিদের নেতৃত্বে এনসিপির আহ্বায়ক কমিটিতে যারা আছে বা জামায়াত ইসলামে যারা আছে, যত রাজনৈতিক দল আছে যদি কোনোটারে পাই যে আওয়ামী লীগরে পুনর্বাসন করছে, ওইদিন ওদের জন্য রাজপথে নামতে বিন্দুমাত্র দ্বিধা করব না।