...|...|...

বিশ্ব

টানা ৭ দিন কমার পর

আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় লাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় লাফ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় টানা সাতদিন কমার পর আন্তর্জাতিক বাজারে এক লাফে ৩ শতাংশ বেড়ে গেছে তেলের দাম। 

আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৬.২৪ ডলারে গিয়ে ঠেকেছে।

উল্লেখ্য, তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের কেউ কার্যকর বা সুনির্দিষ্ট কোনো অগ্রগতির পথ দেখাতে না পারার ঠিক পরের দিনই তেলের দামে এই বড় ধরনের ঊর্ধ্বমুখী দাম দেখা গেল।