...|...|...

সংবাদ

পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০২
Shares
পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম ৩ দশমিক ১২ রুপি এবং পেট্রোলের দাম ১ দশমিক ৭০ রুপি কমবে।

পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ পাকিস্তান  জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পেট্রোলিয়াম বিভাগ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম হবে ৪১৮ দশমিক ৯৬ রুপি। এর আগে এর দাম ছিল ৪২২ দশমিক ০৮ রুপি।

অন্যদিকে, পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৩৯২ দশমিক ০৫ রুপি। আগে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ৩৯৩ দশমিক ৭৫ রুপিতে।

দেশটির পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে, সরকারের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ার আওতায় ‘অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি’ (ওজিআরএ) এই সংশোধিত মূল্য নির্ধারণ করেছে।