মার্কিন নিষেধাজ্ঞার যাঁতাকলে পড়ে মাত্র দুই দিনের মধ্যে বিশ্বব্যাপী কার্যক্রম চালাতে গিয়ে মারাত্মক বিপাকে পড়বে ইরানের বিমান সংস্থাগুলো—এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বজুড়ে ইরানের সমস্ত বিমান সংস্থা বন্ধ হয়ে যাবে। খবর আল জাজিরার।
তিনি আরও বলেন, যেসব দেশ এখনও ইরানের এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পরিচালনা করছে, যদি তারা (ইরানি বিমানগুলো) অবতরণ করে, তবে আপনারা তাদের জ্বালানি সরবরাহ করতে পারবেন না, ল্যান্ডিং সেবা দিতে পারবেন না, তাদের টিকিট বিক্রি করতে পারবেন না—নতুবা আপনারা ডলার ব্যবস্থা থেকে পুরোপুরি বাদ পড়ে যাবেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে সচল থাকা ইরানের অবশিষ্ট ২৭টি এয়ারলাইন্সকে গ্রাউন্ড বা মাটিতে আটকে ফেলার লক্ষ্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর দেশটির বিমান চলাচল খাতের ওপর একগুচ্ছ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।


