...|...|...

জাতীয়

নিউইয়র্কে তারেক রহমানের সাথে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৬
Shares
নিউইয়র্কে তারেক রহমানের সাথে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর বুধবার প্রথম দিনেই কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন পেজেশকিয়ান।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে বলে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।