...|...|...

বিশ্ব

জাতিসংঘে ৯ বিষয়ে জ্বালাময়ী বক্তব্য দিলেন পেজেশকিয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৩
Shares
জাতিসংঘে ৯ বিষয়ে জ্বালাময়ী বক্তব্য দিলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট করা থেকে শুরু করে ফিলিস্তিন সংকট ও পরমাণু কর্মসূচি নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

ভাষণ দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্টের তুলে ধরা প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:

সন্ত্রাসবাদের শিকার ইরান

সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড এবং মিনাব প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন যে ইরানিরা ‘সন্ত্রাসবাদের শিকার’ হয়েছেন। এ সময় তিনি ভুক্তভোগী শিশুদের ছবিও উঁচিয়ে ধরেন।

মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

পেজেশকিয়ান বক্তব্য শুরু করার সাথে সাথেই মার্কিন প্রতিনিধিদলের একজন কর্মকর্তা সভাকক্ষ ছেড়ে ওয়াকআউট করেন।

বিশ্ববিদ্যালয় ও স্কুলে হামলার অভিযোগ

পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলগুলোতে হামলার গুরুতর অভিযোগ তোলেন।

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অস্বীকার

মার্কিন হামলার জবাব দেওয়ার সময় তেহরান কখনোই বেসামরিক জনসাধারণকে লক্ষ্যবস্তু বানায়নি বলে দাবি করেন তিনি।

পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট অবস্থান

ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে চায় না বলে তিনি জোরালোভাবে অস্বীকার করেন। তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার থেকে তারা কখনও সরে দাঁড়াবেন না বলে অঙ্গীকার করেন।

মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা

মার্কিন নিষেধাজ্ঞাগুলো মূলত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের ওপর আঘাত হানছে বলে মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের অস্ত্রাগার নিয়ে প্রশ্ন

ইসরায়েলের পরিদর্শকদের নজরদারিমুক্ত গোপন পারমাণবিক অস্ত্রভাণ্ডারের বিপরীতে ইরানের ওপর চলা আন্তর্জাতিক কড়াকড়ির বৈষম্য তুলে ধরে তিনি বলেন, তারা (ইসরায়েলিরা) হত্যা করছে, অথচ আমাদের ওপর নিষেধাজ্ঞা ও শাস্তি দেওয়া হচ্ছে।

ফিলিস্তিন ও গাজা পরিস্থিতি

ফিলিস্তিন বিষয়ে কথা বলতে গিয়ে গাজাকে বেসামরিক মানুষের দুর্ভোগ রোধ করতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার একটি প্রতীক বলে উল্লেখ করেন পেজেশকিয়ান।

ট্রাম্পকে কঠোর বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হুংকার দিয়ে পেজেশকিয়ান তার ভাষণ শেষ করেন। তিনি বলেন, আমরা কখনোই আমাদের মাথা নত করব না বা হাঁটু গেড়ব না।

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের মরহুম সর্বোচ্চ নেতার ছবি দেখিয়ে ভাষণ শেষ করেন ইরানি প্রেসিডেন্ট।