...|...|...

বিশ্ব

এমন অভূতপূর্ব অগ্রগতি দেশ আগে কখনও দেখেনি: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১:৪১
Shares
এমন অভূতপূর্ব অগ্রগতি দেশ আগে কখনও দেখেনি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের প্রশাসনের নানা অর্জনের কথা তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকান অর্থনীতি ও সার্বিক ব্যবস্থা এখন অভূতপূর্ব অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছে। 

স্থানীয় সময় ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে আয়োজিত এক বিশাল জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জনসভায় নিজের মেয়াদের সফলতা তুলে ধরে ট্রাম্প বলেন, আমাদের পুরো দেশজুড়ে এখন জোরদার অগ্রগতি ও বিকাশ চলছে। এমন অভূতপূর্ব সমৃদ্ধি ও জোয়ার আমরা আগে কখনোই দেখিনি।