...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরান সরকারকে ‘বিশেষ ক্ষমতা’ দিলেন খামেনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১১:৫২
Shares
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরান সরকারকে ‘বিশেষ ক্ষমতা’ দিলেন খামেনি

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনায় ইরান সরকারকে প্রয়োজনীয় ‘বিশেষ ক্ষমতা’ প্রদান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। 

সোমবার (২ নভেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘গলফ নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বিষয়ে সর্বোচ্চ নেতা সরকারকেও নির্দিষ্ট কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমোদন ও ক্ষমতা প্রদান করেছেন।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের পরপরই প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার কাছ থেকে বিশেষ ক্ষমতা পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন।