জাতিসংঘের মানবাধিকার নীতি ও ইসরায়েল বিষয়ক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
তার মতে, যারা নিজেদের মানবাধিকারের তথাকথিত রক্ষক বলে দাবি করে, তারাই আবার রক্তপিপাসু একনায়কতন্ত্র ও নারীদের ওপর পাথর ছুড়ে মারার মতো বর্বর রেভিমগুলোকে আশ্রয় দিয়ে চলেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে মিলেই বিশ্ব সংস্থার দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, তারা ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়ে গেছে, অথচ ইসলামি সন্ত্রাসবাদ এবং আফ্রিকায় খ্রিস্টানদের ওপর চলা গণহত্যার বিরুদ্ধে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে।


