...|...|...

বিশ্ব

হাতে লেখা চিঠি পাঠিয়ে আইআরজিসিকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৮
Shares
হাতে লেখা চিঠি পাঠিয়ে আইআরজিসিকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘অক্লান্ত প্রচেষ্টার’ প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-এর তথ্য অনুযায়ী, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উদ্দেশে একটি হাতে লেখা বার্তা পাঠিয়েছেন খামেনি।

বার্তায় খামেনি বলেন, “আপনার নিজের এবং আপনার প্রচারবিমুখ ও বিনয়ী সহকর্মীদের অক্লান্ত প্রচেষ্টা সম্পর্কে আপনারা খুব সামান্যই লিখেছেন—যা সবসময় নিষ্ঠাবান ও আন্তরিক মানুষদের স্বভাব।”

তিনি আরও বলেন, “তবে ঐশ্বরিক প্রজ্ঞায় এই গুণের ফলাফল হলো—আল্লাহর ইচ্ছায়—নিষ্ঠাবানদের প্রতি যে ভালোবাসা ও সম্মান সর্বশক্তিমান দান করেন, তার পাশাপাশি তিনি অশেষ আশীর্বাদ ও বিজয়ও প্রদান করেন।”

আইআরএনএ জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কার্যক্রম ও প্রচেষ্টার প্রশংসা করেই এ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।