...|...|...

বিশ্ব

হরমুজ ইস্যুতে জাতিসংঘের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন এরদোয়ান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ৮:০০
Shares
হরমুজ ইস্যুতে জাতিসংঘের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের দীর্ঘস্থায়ী বাধা দূর করতে মাসের পর মাস ধরে চালানো প্রচেষ্টা সফল না হওয়ায় গভীর হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার (৯ অক্টোবর) ইস্তাম্বুলে আন্তর্জাতিক বিচার শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো ক্রমান্বয়ে উপেক্ষিত হচ্ছে এবং আন্তর্জাতিক আদালতের রায়গুলোও কার্যকর করা হচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একইভাবে, আন্তর্জাতিক আদালতগুলোর দেওয়া সিদ্ধান্তগুলোও আর বাস্তবায়ন করা হচ্ছে না।

ভাষণে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের বর্তমান ব্যবস্থা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, তবে তাকে কোনোভাবেই বৈধ ও ন্যায়সংগত বলে গণ্য করা যায় না।