...|...|...

বিশ্ব

হরমুজে নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে প্রতি রাতেই শাস্তি দিচ্ছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
হরমুজে নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে প্রতি রাতেই শাস্তি দিচ্ছে ইরান

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান জানিয়েছেন, হরমুজ প্রণালীতে যে সমস্ত জলযান বা জাহাজ তাদের নিয়ম লঙ্ঘন করছে, সেগুলোকে লক্ষ্য করে তাদের বাহিনী নিয়মিত প্রতি রাতে অভিযান পরিচালনা করছে। খবর আল জাজিরার।

ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী মোহাম্মদি বলেন, যুদ্ধের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের স্বার্থ রক্ষা করতে প্রতি রাতেই এই ধরনের অভিযান পরিচালনা করে আসছে আইআরজিসির নৌবাহিনী।

তিনি আরও বলেন, যুদ্ধের প্রথম দিন থেকেই হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ ও নিরঙ্কুশ নজরদারি বজায় রেখেছে আইআরজিসির নৌবাহিনী। পাশাপাশি তাদের বাহিনী নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের ওপর নিজেদের ‘ইচ্ছা ও কর্তৃত্ব চাপাতে’ সক্ষম বলেও জানান তিনি।